বাসন্তীতে সম্পত্তি নিয়ে বিবাদ,গুরুতর জখম একই পরিবারের ৬ - The News Lion

বাসন্তীতে সম্পত্তি নিয়ে বিবাদ,গুরুতর জখম একই পরিবারের ৬

 


দি নিউজ লায়নঃ     সম্পত্তি নিয়ে বিবাদের জেরে মারামারিতে গুরুতর জখম হলেন একই পরিবারে ৬ জন সদস্য। ঘটনাটি ঘটে বাসন্তী থানার ভরতগড় গ্রাম পঞ্চায়েতের মহেশপুরের ভরতগড় বাজার এলাকায়।গুরুতর জখম ভগবতী পুরকাইত,লালচাঁদ পুরকাইত, মনোরঞ্জন পুরকাইত ও রাজ্জাক লস্কর ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন।অন্যদিকে অপর দুজন সুখচাঁদ ও মামনি পুরকাইত বাসন্তী ব্লক গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন।


স্থানীয় সূত্রে জানা গিয়েছে ৫১ শতক সম্পত্তি নিয়ে প্রতিবেশি দুই পরিবারের মধ্যে দীর্ঘ প্রায় ১৪ বছর ধরে বিবাদ চলছিল।আর বুধবার সেই সম্পত্তির উপর ঘর তৈরী করার জন্য জোর পূর্বক কাজ করছিল মলিনা হালদার,বাবলু হালদার,গুলে নাইয়া ও কানন বৈরাগীরা।সেই সময় নিজেদের সম্পত্তির উপর ঘর তৈরীতে বাধা দেয় মনোরঞ্জন পুরকাইত।বাধা উপেক্ষা করে কাজ করতে থাকে প্রতিবেশীরা।সেই সময় মোবাইল ফোনে কাজের ভিডিও রেকর্ড করছিল পুরকাইত পরিবারের লোকজন। 


অভিযোগ সেই সময় আচমকা লোহার রড,ধারালো দা এবং লাঠি দিয়ে বেধড়ক মারধোর করে মলিনা,গুলে,কানন,বাবলু সহ জনাদশেক লোকজন। বেধড়ক মারধোর করায় পুরকাইত পরিবারের তিনজন সদস্য রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে। সেই সময় তাদের কে উদ্ধার করতে এগিয়ে আসেন রাজ্জাক। তাকেও বেধড়ক মারধর করে মাথা ফাটিয়ে দেয়। অন্যান্য প্রতিবেশীরা পুরকাইত পরিবারের চার জন কে উদ্ধার করে চিকিৎসার জন্য বাসন্তী হাসপাতালে নিয়ে যায়।সেখানে চারজনেরই অবস্থা আশাঙ্কাজনক হলে তাদের কে ক্যানিং মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করেন চিকিৎসকরা।


অন্যদিকে এমন খবর শুনে পুরকাইত পরিবারের দুই সদস্য সুখচাঁদ ও মামনি পুরকাইতরা বাসন্তী হাসপাতালে পরিবারের লোকজনদেরকে দেখার জন্য বেরিয়ে ছিলেন হাসপাতালের উদ্দেশ্যে।অভিযোগ তাদের কে রাস্তায় ফেলে বেধড়ক মারধোর করা হয়।তারা দুজন বর্তমানে আশাঙ্কা জনক অবস্থায় বাসন্তী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।এ বিয়ষে বাসন্তী থানায় একটি আভিযোগ দায়ের হয়েছে।অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে বাসন্তী থানার পুলিশ।তবে এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.